Skip to content

রোভার স্কাউটরা নামছে গাজীপুর সিটির পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে

মীর মোঃ ফারুক ॥ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগর এলাকায় গত ২৫ মার্চ দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ব্যতিক্রমী এ কর্মসূচী গ্রহন করে গাজীপুর জেলা রোভার স্কাউটস।
চান্দনা চৌরাস্তায় ওইদিন সকালে পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক মো: নূরুল ইসলাম। জেলা প্রশাসক নূরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, পরিচ্ছন্ন পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করাই একর্মসূচির উদ্দ্যেশ্য।
এ উপলক্ষে অধ্যাপক এম এম বারীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেমা সেবাষ্টিন, রোভার পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: সিরাজউদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। গাজীপুর সিটি কর্পোরেশন ও সড়ক জনপথ বিভাগের সহযোগীতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে বক্তারা। ৬০ রোভার স্কাউট লিডার ও কর্মকর্তা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫