Skip to content

উত্তরবঙ্গে রাহুলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ উত্তরবঙ্গে হুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়।

নির্বাচন কমিশনে এই অভিযোগ দায়ের ও নথিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের ছাত্র পরিষদ এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।

রাজনীতিতে স্কুল পড়ুয়াদের নিয়ে আসা বৈধ নয়। তৃণমূলের ছাত্র

রাজনীতি সংগঠন এটা কোনোভাবেই সমর্থন করে না। এর মাধ্যমে রাহুল গান্ধী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করেছে বলে অভিযোগ সংগঠনটির।

তবে তৃণমূলের এই অভিযোগের প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

এদিকে রাহুল গান্ধীর জনসভায় এ ধরনের ঘটনা ঘটায় ইতোমধ্যে ভারতের রাজনৈতিক মহলে হৈচৈ পড়ে গেছে। হৈচৈ তো পড়ারই কথা। কারণ তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের জেলা কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেনি। অভিযোগ করা হয়েছে সরাসরি কেন্দ্রীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া তনয়ের বিরুদ্ধে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫