Skip to content

ঠাকুরগাঁও সদরের উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার এ সিদ্ধান্ত কথা সাংবাদিকদের জানান ইসির আইন শাখা।

নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একজন প্রার্থীর রিটের প্রেক্ষিতে তিন মাসের জন্য নির্বাচন স্থগিতের নির্দেশ দেয় আদালত।

এ আদেশের কপি বৃহস্পতিবার কমিশনে এসেছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) আইন শাখার কর্মকর্তারা।

ইসি সূত্র জানায়, ঠাকুরগাঁও সদর আসনের একজন প্রার্থী মো. আলমগীর এ নির্বাচনের বৈধতা নিয়ে উচ্চ আদালতে রিট দায়ের করেন। যার রিট পিটিশন নম্বর- ২৮১৪/২০১৪। গত ১৯ মার্চ এ রিটের শুনানি শেষে আদালত তিন মাসের স্থগিতাদেশ দেন।

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চ ৭৪টি উপজেলার নির্বাচন হওয়ার কথা থাকলেও টাঙ্গাইলের উপ-নির্বাচনের কারণে বাসাইল উপজেলা নির্বাচন স্থগিত করে কমিশন। বেঙ্গলীনিউজ২৪.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫