Skip to content

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দ্বিতীয় সাকিব

স্পোর্টস ডেস্ক ॥ আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বেশ কিছু রদবদল এসেছে। বুধবার আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অল-রাউন্ডার হিসেবে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিব ৩৯৩ রেটিং নিয়ে দ্বিতীয়তে অবস্থান করছেন।

আইসিসির এ তালিকায় টি-টোয়েন্টি অল-রাউন্ডার হিসেবে এক নম্বর জায়গা ধরে রেখেছেন ৪০০ রেটিং পাওয়া পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। এই তালিকায় ৩৯৩ রেটিং নিয়ে দুই নম্বরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আর ৩৪৩ রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্টসন।

তবে টি-টোয়েন্টি দল হিসেবে ভারত ১৩০ রেটিং নিয়ে আইসিসির র্যাকিংয়ের শীর্ষে অবস্থান করছে। আর সমান রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান এবং দ. আফ্রিকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫