বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কালিয়াকৈরের মৌচাকে আট দিনব্যাপী নবম বাংলাদেশ ও প্রথম সানসো (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউট অর্গানাইজেশন) স্কাউট জাম্বুরির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এর উদ্বোধন করেন তিনি।
এর আগে সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রী গাজীপুরে এসে পৌঁছান। তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, সচিবরা উপস্থিত রয়েছেন।
স্কাউট জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবদুল করিম।
অন্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও জাম্বুরি চিফ মো. আবুল কালাম আজাদ ও জাম্বুরি সাংগঠনিক কমিটির সভাপতি হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত রয়েছেন।
– ঝবব সড়ৎব ধঃ: যঃঃঢ়://িি.িৎরংরহমনফ.পড়স/ফবঃধরষংহবংি.ঢ়যঢ়?হংংষ=১৭ফ৯৪ধ৭ন৫৬ধভ৩৫০প৭২ন০২১০৯ন০ফনধপ৮ব#ংঃযধংয.ঝশঠকডীঐ৪.ফঢ়ঁভ
