Skip to content

মীর কাশেমের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি আজ

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মীর কাশেম আলীর বিরুদ্ধে শেষ সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি শুরু হচ্ছে আজ বুধবার।

রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান আনিসুর রহমানের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

ট্রাইব্যুনাল মীর কাশেম আলীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নুরুল ইসলামের জবানবন্দি গ্রহণের জন্য বুধবার দিন ধার্য করে। এ সময় আসামির কাঠগড়ায় মীর কাশেম আলী হাজির ছিলেন।

এর আগে আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৩ সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। মোবারকের তৃতীয় সাফাই সাক্ষী ১৭ এপ্রিল: মানবতাবিরোধী অপরাধে আটক আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের তৃতীয় সাফাই সাক্ষীর জবানবন্দি দেয়ার জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এই তারিখ নির্ধারণ করেন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই তারিখ নির্ধারণ করা হয়।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫