Skip to content

সম্পূর্ণ একটা ছেলে মাহিয়া মাহি!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

পরনে ছেলেদের জিন্স প্যান্ট আর শার্ট। মাথায় ক্যাপ। হাতে সিগারেট। দেখেই মনে হবে সম্পূর্ণ একটা ছেলে মাহিয়া মাহি। অবশ্য সবাই তাকে চিনবে ‘ব্রাদার’ হিসেবেই। আর আদর করে তার নাম দেবে ‘বিগ ব্রাদার’। কিন্তু আসলে ঘটনা কী? এমন কেন হলো মাহি’র?

এ প্রশ্নের জবাব মিলবে মাহি’র নতুন ছবি ‘বিগ ব্রাদার’ এ। ২১ এপ্রিল থেকে ঐ ছবিতে এমনই একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মাহিয়া মাহি। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক শিপন।

ছবিটি পরিচালনা করছেন শাফিউদ্দিন শাফি। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন প্রবীর মিত্র, ডেনি সিডাক, রেবেকা, আহমেদ শরিফসহ আরও অনেকে।

ছবির নাম ‘বিগ ব্রাদার’ হবার কারণ জানতে চাইলে পরিচালক শাফিউদ্দিন শাফি বলেন, ‘ছবিতে মাহিকে একটা ছেলের চরিত্রে দেখা যাবে। সে’ই হবে সবার বড় ভাই। এ কারণে ছবির নাম দেওয়া হয়েছে ‘বিগ ব্রাদার’।’

প্রসঙ্গত, বর্তমানে মাহিয়া মাহি ‘হানিমুন’, ‘দেশা দ্য লিডার’ সহ আরও কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত আছেন।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫