Skip to content

বিশ্বের নিষ্ঠুরতার ইতিহাসকে হার মানিয়েছে আওয়ামী লীগ : ফখরুল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী সরকারের বর্তমান শাসনামল পৃথিবীর যেকোনো স্বৈরাচারীর নিষ্ঠুরতার ইতিহাসকেও হার মানায়।

পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়ার বাসভবনে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদপত্রে বিবৃতি পাঠিয়েছেন মির্জা ফখরুল ইসলাম।

বিবৃতিতে ফখরুল বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা ও গ্রেপ্তার করছে। আইনশৃঙ্খলা বাহিনী রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন চালাচ্ছে। দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপি নেতা-কর্মীদের বাসভবনে পৈশাচিক হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়ার বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা সরকারের কুশাসন থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

বিবৃতিতে ফখরুল আরো বলেন, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারী অবৈধ সরকার ফ্যাসিবাদী কায়দায় নারকীয় তাণ্ডব সৃষ্টি করে বাংলাদেশকে চিরস্থায়ীভাবে আওয়ামী রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫