Skip to content

টস জিতে ব্যাটিংয়ে রাজস্থান ২ ম্যাচ পর একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক ॥ সর্বশেষ দুই ম্যাচ রিজার্ভ বেঞ্চে কাটানোর পর আবারও কোলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার সুযোগ পেলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মঙ্গলবার আবুধাবীতে আইপিএল সেভেনের ১৯তম ও মরু দেশটির মাটিতে আসরের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলার সুযোগ পেলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতকে বিদায়ী এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক শেন ওয়াটসন। দুই দলই আগের ম্যাচের দলে দুটি পরিবর্তন সাধন করে।

সাকিব এবং মানবেন্দ্র বিসলাকে জায়গা দিতে নাইট দল থেকে বাদ পড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে রুপকথার মতো ক্যাচ ধরে নায়ক বনে যাওয়া ক্রিস লিন এবং ইউসুফ পাঠান। এছাড়াও উমেশ যাদবের বদলে একাদশে সুযোগ পান বিনয় কুমার।

অন্যদিকে রাজস্থান রয়্যালসের হয়ে আগের ম্যাচে খেলা দল থেকে বাদ পড়েন টিম সাউদি ও অভিষেক নায়ার। তাদের বদলে দলে ফেরেন জেমস ফোকনার ও ইকবাল আব্দুল্লাহ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫