Skip to content

হিরনের আসনে মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সদ্যপ্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেসা আফরোজ। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয় বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন দলটির সংসদীয় বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আসনটি শূন্য হলে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন কেনেন জাহিদ ফারুক, সাদিক আবদুল্লাহ, মাহবুব উদ্দিন আহমেদ, মোরশেদা বেগম, আবদুল হাফিজ মল্লিক, সিরাজ উদ্দিন আহমেদ, ইউনুছ আলী আকন্দ, আনোয়ার হোসাইন, পারভীন তালুকদার, শাম্মী আহমেদ ও মিল্লাহ হোসেন। আওয়ামী লীগের সংসদীয় দল তাদের সাক্ষাৎকার নেন। পরে সংসদীয় বোর্ডের সভায় হিরণের স্ত্রী জেবুন্নেসাকে দলটির পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর এ্যাপোলো হাসপাতালে গত ৯ এপ্রিল বরিশাল সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরণ মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১২ জুন এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ মে। বাছাই ১৪ মে আর প্রত্যাহারের শেষ সময় ২১ মে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫