Skip to content

সড়ক দুর্ঘটনায় নিহত ১০

জেলা প্রতিনিধি, রাজবাড়ী ॥ সদর উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় দুটি বাসের সংঘর্ষে নারী ও শিশুসহ দশ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন বাস স্টাফ ও এক যাত্রীর পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন- গ্লোবাল পরিবহনের সুপাভাইজার বাবু ফকির (৩৮), হেলপার জুয়েল (৩৫) ও কাউন্টার মাস্টার পরেশ ও যাত্রী আফসার (৩২) । বাবু ফকিরের বাড়ি ফরিদপুরের মুন্সিবাজার। জুয়েল ও পরেশের বাড়ি বরিশালে বলে জানান বাসের একজন স্টাফ। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুরে খুলনা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে দশ যাত্রী নিহত ও আরো অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলার গোয়ালন্দ মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা বাস দুটিকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫