Skip to content

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখবে মোদী সরকার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর বিজয়ী ভাষণে বিজেপি নেতা নরেন্দ্র মোদি প্রতিবেশী বাংলাদেশ সম্পর্কে একটি কথাও বলেন নি।

নির্বাচনী জনসভাগুলোতে কোথাও কোথাও বাংলাদেশ সম্পর্কে কঠোর মনোভাব দেখালেও নির্বাচিত হওয়ার পর তার ছিটেফোঁটাও লক্ষ্য করা যায়নি।

তবে বাংলাদেশ তথা প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হবে সে নিয়ে কথা বলেছেন বিজেপি’র একজন মুখপাত্র।

সিএনএন দেওয়া সাক্ষাৎকারে এই মুখপাত্র বলেছেন, নরেন্দ্র মোদি নির্বাচিত হওয়ার পর তার কাছে প্রথম অভিনন্দনটিই আসে বাংলাদেশ থেকে। এরপর পাকিস্তানের অভিনন্দন পান তিনি।

ওই মুখপাত্র এসময় বিজেপি’র সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির বক্তব্য স্মরণ করে বলেন, ‘প্রতিবেশী দেশের নীতি পাল্টে দেওয়ার সুযোগ কারো নেই।’

এই মুখপাত্র বেশ জোর দিয়েই বলেন, মোদির সরকারও প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।

শুক্রবার ৩৩৯ আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলেই নরেন্দ্র মোদীকে তার এই নিরঙ্কুশ বিজয়ের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের জনগণকেও শুভেচ্ছা জানান তিনি। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫