Skip to content

তৃতীয় দিনের গণশুনানি শুরু

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় তৃতীয় দিনের মতো গণশুনানি শুরু হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টায় গণশুনানি শুরু হয়। ইতোমধ্যে সেখানে কয়েশ’ মানুষ উপস্থিত হয়েছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ঘটনার প্রকৃত প্রত্যক্ষদর্শী তারাই যেন সাক্ষ্য প্রদান করেন।

এর আগে তদন্ত কমিটির কাছে গত ১০ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিহত সাত পরিবারের ২৫ জন সদস্য সাক্ষ্য দেন। ১২ মে জেলা সার্কিট হাউজে প্রথম দফার গণশুনানিতে ৬ জন সাক্ষ্য দেন। ১৫ মে দ্বিতীয় দফার গণশুনানিতে ৯৮ জন নাম অন্তর্ভুক্তি করলেও সাক্ষ্য দেন ৭১ জন।

দ্বিতীয় দফায় গণশুনানি চলাকালে নিহত প্যানেল মেয়র নজরুলের স্বজনরা সিদ্ধিরগঞ্জে গণশুনানি করার দাবি জানান।

৭ সদস্যের তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছিলেন, দ্বিতীয় দফার গণশুনানিতে বেশিসংখ্যক লোক সাক্ষ্য দিয়েছেন। দু’দিনের গণশুনানিতে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

অভিযুক্ত র‌্যাব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে কী না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫