Skip to content

জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মী আটক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
প্রতীকী
চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় রাতভর অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে পুলিশ এ অভিযান চালায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের অধিকাংশই বিভিন্ন সহিংসতায় দায়ের করা মামলার আসামী।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ বলেন, ‘রাতভর অভিযানে জামায়াত-শিবিরের বিভিন্ন নাশকতায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া, বিভিন্ন মামলার ওয়ারেন্টেভুক্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।’
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫