Skip to content

ছাদ থেকে পড়ে বাবা নিহত, শিশু আহত

জেলা প্রতিনিধি,
গাংনী উপজেলার বামুন্দী পশ্চিমপাড়া এলাকায় ঘরের ছাদ থেকে পড়ে পিতা নিহত ও শিশু মারাত্মক আহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আহসান হাবীব বকুল (৩৫) বামুন্দী গ্রামের হাজী আব্দুল বারীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সামসুল হক জানান, ফজরের নামাজের পর শিশুটির মা মিলি আক্তার রাস্তায় হাঁটতে যান। এসময় বাবা আহসান হাবীব বকুল ১০ মাস বয়সি শিশু তানভীর আহম্মেদকে নিয়ে নিজ ঘরের ছাদের উপর পায়চারী করার সময় অসাবধানতা বসত হঠাৎ ছাদ থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় শিশু তানভীর আহম্মেদ মারাত্মক আহত হয়েছে।

শিশু তানভীর আহম্মেদ এখন কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন উপপরিদর্শক সামসুল হক।
বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫