Skip to content

গণধর্ষণের পর দুই দলিত কিশোরীকে হত্যা করল পুলিশ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের এবার পুলিশের হাতে ধর্ষিত হয়েছে দুই নিম্নবর্ণের কিশোরী। ধর্ষণের পর তাদের গাছের ডালে ফাঁস দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। উত্তর প্রদেশের বাদাউন জেলার উসহাইত এলাকার কাতরা গ্রামে বুধবার এ লোমহর্ষক ঘটনাটি ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।

এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ধর্ষিতারা সম্পর্কে চাচাতো বোন এবং তাদের বয়স ১৪ এবং ১৫। মঙ্গলবার রাতে নিখোঁজ হয় ওই দুই বোন। বুধবার সকালে গ্রামের এক গাছের ডাল থেকে নিহতদের লাস উদ্ধার করা হয়। অপহরণকারীরা তাদের ওপর নির্যাতন চালানোর পর তাদেরকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে।

এ ঘটনার বিক্ষুব্ধ হয়ে ওঠেছে গ্রামের লোকজন। তাদের বিক্ষোভের মুখে স্থানীয় থানায় সাত জনকে আসামি করে এফআইআর দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে অন্যতম হলেন পুলিশের দুই কনস্টেবল সর্বেস যাদব এবং রকসাপাল যাদব। এ দুজনকে সাময়িকভাবে বরখাস্ত হরা হয়েছে।সুরেশ যাদব নামের একজনকে আটক করা হলেও বাকিরা পলাতক রয়েছেন।

মঙ্গলবার রাতে ওই দুই কিশোররী বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পরপরই স্বজনরা তাদের খুঁজতে শুরু করেন। ও দিন রাতেই নিখোঁজদের খুঁজে বের করা এবং এফআইআর লেখার দাবিতে থানায় জড়ো হয় গ্রামের লোকজন। কিন্তু পুলিশ তাদের দাবি আমলে নেয়নি।গ্রামবাসীর অভিযোগ হত্যা করার আগেই ওই দুই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছিল।

নিহতদের লাস উদ্ধারের পর উসহাইত থানার পুলিশ সদস্যদের প্রত্যাহারের দাবিতে বুধবার এলাকার উসহাইত-লিলাওয়ান সড়ক অবরোধ করে গ্রামের লোকজন।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অবরোধকারীদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়।

এখন দুই দলিত বালিকার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।

বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫