Skip to content

সন্ত্রাস, মাদক, চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে ঃ রাসেল এমপি

জাহিদ হাসান জিহাদ ॥ গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ীয় কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে তেমনি সেই উর্বর মাটিতে কিছু পরগাছাও জন্মায়। তাই আমাদের এই গাজীপুরের মাটিতেও কিছু মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও চাঁদাবাজ নামের কিছু পরগাছারও জন্ম হয়েছে। এই মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূল করতে হবে। সে যেই দলেরই হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আমাদের কোমলমতি ছেলে-মেয়ে এবং ছাত্র সমাজের উজ্জল ভবিষ্যত ভূলুন্ঠিত হবে। তাই আমাদের সকলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি গত ২৮ মে বিকালে জয়দেবপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসী কর্তৃক আয়োজিত এক বিশাল সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন। ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ হান্নান মিয়া হান্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল বাতেন পিপিএম।
এ সময় বিশেষ অতিথি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজরা দেশ ও জাতির শত্র“ তাদেরকে নির্মূল করতে যতটুকু সহযোগীতা দরকার আমি করব। সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে যদি কোন পুলিশের সদস্য গরিমসি করে তাহলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং যদি মাদক সন্ত্রাসী চাঁদাবাজদের সাথে গাজীপুর এর কোন পুলিশের গোপন আতাত থাকে তাহলে তাকে গাজীপুর থেকে বিতারিত করব।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জান্নাতুর রহমান জান্নাত। স্থানীয় মহিলা কাউন্সিলর খন্দকার নুরুন্নাহার। গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া। সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল। গাজীপুর পৌর বিএনপির নেতা আহম্মদ আলী রোশদী। ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খোকন। অ্যাডভোকেট জাকির উদ্দিন। যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।
স্থানীয় কাউন্সিলর মোঃ হান্নান মিয়া হান্নুর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়দেবপুর বাস্ট্যান্ড, বাজার, শিববাড়ী, মুন্সিপাড়া এলাকার সকল দোকান পাঠ বাধ্যতামূলক বন্ধ রেখে উক্ত সমাবেশে অংশ গ্রহণ করেন। সমাবেশ উপস্থিত স্থানীয় লোকজনরা কানাগুষা করেন, হান্নুর ভাই-ব্রাদার ও আত্মীয়-স্বজনরাই এলাকার বড় মাস্তান ও সন্ত্রাসী। তাদেরকে রুখতে যাবে কে?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫