Skip to content

গ্যালারিতে টিজিংয়ের শিকার শিশির, বখাটেদের পেটালেন সাকিব

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে সাকিবের স্ত্রীকে টিজ করে ধোলাই খেয়েছে জনা সাতেক বখাটে।

গ্যালারি থেকে ধরে নিয়ে গিয়ে তাদের উত্তম মধ্যম দিয়েছেন বিসিবি‘র কর্মকর্তারা। আর স্ত্রীর অপমানে বসে থাকেন নি বিশ্বসেরা অলরাউন্ডারও।
তিনিও লাথি-ঘুষি চালিয়েছেন বখাটেদের ওপর।

বখাটেদের অন্তত দুইজনের নাম জানা গেছে। এরা হচ্ছেন রাজধানীর গুলশানের মাহিম, ২২ ও তার বন্ধু ইব্রাহিম আলী, ২৭।

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ যখন বৃষ্টিতে বন্ধ, বাইরে যখন ঝুম বৃষ্টি তখনই বখাটেরা ধোলাই খাচ্ছিলেন বিসিবির অফিসকক্ষে।

সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির খেলা দেখতে গিয়েই এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েন।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ভিআইপি গ্যালীরিতে বসা ৭/৮জন যুবক অগ্রহণযোগ্য অঙ্গভঙ্গি দেখাতে থাকে শিশিরকে। প্রথমে চুপ থাকলেও পরে বৃষ্টির সময় সাকিব তার খোঁজ নিতে এলে নালিশ করে দেন শিশির।

স্ত্রীর অপমানে ক্ষিপ্ত সাকিব বিষয়টি জানান বিসিবিকে। কর্মকর্তারা দ্রুত গিয়ে সাত/আট যুবককে ধরে নিয়ে যান অফিসকক্ষের ভিতরে। সেখানে তাদের বেদম মারপিট করা হয়। এক পর্যায়ে উত্তেজিত সাকিবও কিল-ঘুষি মারেন বলেনই নিশ্চিত করেছে সূত্রটি।

পরে অবশ্য বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বিষয়টি মীমাংসা করে দেন।

এ বিষয়ে নিজাম উদ্দিন সুজনের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলানিউজকে বলেন, এমন একটি কথা আমরাও শুনেছি। তবে এখন ম্যাচ নিয়ে ব্যস্ত আছি, এ নিয়ে পরে কথা বলবো।

বিসিবি অফিসে বখাটেদের মারধর করা প্রসঙ্গে সুজন বলেন, ‘তেমন কিছু নয়।’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫