জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ॥ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার হামকুড়িয়ায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকটি তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকায় পৌঁছলে নাটোরগামী একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
