জেলা প্রতিনিধি, খুলনা ॥ বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তির অভিযোগে বেসরকারি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজিব হাসনাত শাকিল বিশ্ববিদ্যালয়ের খুলনা ক্যাম্পাসের আইন বিভাগের শিক্ষক।
গ্রেপ্তারের পর এই শিক্ষককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ওসি মো. মারুফ আহম্মদ।
এর আগে সকালে সোনাডাঙ্গা থানার এসআই আহম্মেদ আনোয়ার বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তির অভিযোগে শাকিলকে আসামি করে একটি মামলা করেন।
মামলার আরজিতে বলা হয়, গত জানুয়ারিতে ক্লাস চলাকালে শাকিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ফেরাউন’, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নাস্তিক’ এবং রাষ্ট্রপতি আবদুল হামিদকে ‘বটতলার উকিল’ বলে কটূক্তি করেন।
মামলা দায়েরের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজিব হাসানাত শাকিলকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করে ওসি মারুফ।
একই ঘটনায় গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আইনজীবী আবদুল মালেক।
এতে ওই শিক্ষক ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের খুলনা ক্যাম্পাসের ইনচার্জ আনোয়ারুল করিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
গত ৩০ জুন দৈনিক জনকণ্ঠে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি বাদীর নজরে আসলে বুধবার তিনি এ মামলাটি দায়ের করেন।
পরে অভিযোগটি মামলা আকারে না নিয়ে তা তদন্ত করে ১৬ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে ঢাকার কোতোয়ালি থানাকে নির্দেশ দেন বিচারক।
খুলনা ক্যাম্পাস বন্ধ ঘোষণা রাজীব হাসানাত শাকিলকে গ্রেপ্তারের পর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের খুলনা ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে ক্যাম্পাস বন্ধ এবং ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাহবুবুর রহমান জানান, খুলনা ক্যাম্পাসের আইন বিভাগের শিক্ষক শাকিলকে গ্রেপ্তারের ঘটনায় নর্দার্ন ইউনিভার্সিটির সুনাম দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে।
তিনি বলেন, ‘আইন বিভাগের শিক্ষককে আটক করায় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা দারুণভাবে মর্মাহত। পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খুলনা ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্যাম্পাস আবারও চালু করা হবে।’
প্রধানমন্ত্রীকে কটূক্তি ॥ নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
আপডেট :July 4, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
