Skip to content

“বাংলাদেশ সফরে কোনো চুক্তির আলোচনাই করেননি সুষমা”

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সম্প্রতি বাংলাদেশ সফরে কোনো রকম চুক্তি করাতো দূরের কথা কোন চুক্তির বিষয়ে আলোচনাই করেন নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
বুধবার সুষমার সঙ্গে দেখা করে এমনটি জানিয়েছেন আসাম বিজেপি নেতারা।
বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করে।
আসাম বিজেপি নেতারা দাবি করেছেন, নিজের ঢাকা সফরে কোনো চুক্তিই করেন নি সুষমা। অথচ আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জনগণকে এ ইস্যুতে বিভ্রান্ত করছে।
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর তোপের মুখে চাপে পড়ে যায় রাজ্যটির এনডিএ জোটের নেতৃবৃন্দ। তাই আসাম বিজেপির এমপি, এমএলএসহ শীর্ষ নেতৃবৃন্দ এ ইস্যুতে বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেছেন।
তাদের সাক্ষাতের উদ্দেশ্য ছিল সম্প্রতি বাংলাদেশ সফরে কোনো কোনো বিষয়ের চুক্তি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীর ভিসা মুক্ত প্রবেশাধিকার এবং ভূমি সীমানা চুক্তি (ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট) নিয়ে কোনো চুক্তি হয়েছে কি না ?
বিজেপির এ নেতৃবৃন্দ এ সময় কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভিসার মেয়াদ চলে যাওয়ার পরও ভারতে কিভাবে অবস্থান করে সে বিষয়ে সুষমাকে অভিহিত করেন।
এ বৈঠকের পর বিজেপির ভাইস প্রেসিডেন্ট এবং গুয়াহাটির এমপি বিজয় চক্রবর্তী বলেন, ভূমি সীমানা চুক্তি নিয়ে সুষমার সফরে কোনো আলোচনাই হয়নি।
সুষমা আসাম বিজেপি নেতাদের নিশ্চিত করেছেন যে, ১৮ এবং ষাটোর্ধ বাংলাদেশিদের ভিসা মুক্ত অবস্থায় ভারতে প্রবেশাধিকার দেওয়ার কোনো চুক্তিই হয়নি।
এদিকে, বিজেপির এমপি রাম প্রসাদ শর্মা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ভিসা মুক্ত প্রবেশাধিকার এবং ভূমি সীমানা চুক্তি কেন কোনো চুক্তির বিষয়ে আলোচনাই হয়নি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫