বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশে এক হাজার ২৬৬ কিলোমিটার সেতু নির্মাণ করা হয়েছে। ২০১৯ সালের মধ্যে রাজধানীবাসী মেট্রো রেলের সুবিধা ভোগ করতে পারবেন।
রোববার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী মন্ত্রালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে এতথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৪১টি নতুন সেতু নির্মাণ করা হবে। এ ছাড়া সারাদেশে এক হাজার ২৬৬ কিলোমিটার নতুন সড়ক তৈরি করা হবে।
প্রধানমন্ত্রী কাজের গতি আনতে বিভিন্ন মন্ত্রণালয়ে ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে রোববার সকাল সাড়ে ১০টায় যোগাযোগ মন্ত্রণালয়ে যান।
এর আগে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সর্বশেষ ১৯ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। এর আগে গত ২২ মে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়, ১৮ মে তথ্য মন্ত্রণালয়, ১৫ মে পরিবেশ ও বন মন্ত্রণালয়, ৭ মে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ১০ মে পানি সম্পদ মন্ত্রণালয় এবং ৩০ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন তিনি।
গত ১২ জানুয়ারি সরকার গঠনের পর থেকে শ্রম মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান শেখ হাসিনা। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
২০১৯ সালের মধ্যে মেট্টো রেল: প্রধানমন্ত্রী
আপডেট :July 7, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
