স্পোর্টস ডেস্ক ॥
সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া আগামী দেড় বছর অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে কোনো লীগ খেলতেও তাকে অনাপত্তিপত্র দেওয়া হবে না।
সোমবার বোর্ডের সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে অনাপত্তিপত্র না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়ায় লন্ডন থেকে সাকিব আল হাসানকে দেশে ফিরে আসার নির্দেশ দেয় বিসিবি। এরইমধ্যে সাকিবের বিরুদ্ধে অভিযোগ ওঠে সিপিএলে খেলতে না দিলে দেশের পক্ষে আর না খেলার হুমকি দেওয়ার।
বিসিবির নির্দেশে রোববার সকালেই লন্ডন থেকে দেশে ফেরেন সাকিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, এটা বোর্ডের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি। আমি আকরাম খানের মৌখিক অনুমতি নিয়ে গিয়েছিলাম। আমি বিসিবির নির্দেশে ফিরে এসেছি।
অনুমতি পেলে সিপিএলে খেলতে যাবেন বলেও এসময় তিনি উল্লেখ করেন।
এদিকে সোমবার দুপুর একটায় সাকিব ক্রিকেট বোর্ডে যান। দুপুর পৌনে দু’টার কিছু পরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাকিব কথা বলেন। অন্য কারো সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়নি।
** সাকিবের শাস্তি দেশের জন্য বড় ক্ষতি
** বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ডে চিড়
** সাকিবকে শাস্তি: ধর তক্তা মার পেরেক
** ‘সাকিবকে নিয়ে বোর্ডের সিদ্ধান্ত যৌক্তিক’
** সত্য উদঘাটনে আরও তদন্ত দাবি ক্রিকেটপ্রেমীদের
** সাকিব, বিসিবি ও বিচারপতির বিচার
** আন্তর্জাতিক মিডিয়ায় সাকিবের নিষেধাজ্ঞা
** সাকিবের পক্ষে সোচ্চার সংবাদকর্মীরা
** আচরণগত কারণেই এ নিষেধাজ্ঞা: পাপন
** পাপনের সঙ্গে সাকিবের একান্ত বৈঠক
** বাংলাদেশ দলের পারফরম্যান্স সাকিব নির্ভর
** সাকিব, ক্রিকেট , আমরা, দেশ প্রেম- এলেবেলে কিছু কথা !!!
** সিএলটি ও আইপিএল খেলতে পারবেন না সাকিব
** সাকিবের শাস্তিতে সৌদি প্রবাসীদের মিশ্র প্রতিক্রিয়া
