স্পোর্টস ডেস্ক ॥ বার্সেলোনা-অধ্যায় প্রায় শেষই করে ফেলেছিলেন জাভি। শোনা যাচ্ছিল এবারের মৌসুমের শুরুতেই বার্সা ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন বার্সার মাঝমাঠের মধ্যমণি। শেষ পর্যন্ত অবশ্য তেমনটা হয়নি। নতুন কোচ লুইস এনরিকের অনুরোধে আরও এক মৌসুম বার্সাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। আর বরাবরের মতো এবারও হয়তো বার্সেলোনার সাফল্য অনেকাংশে নির্ভর করবে জাভির নজরকাড়া পারফরম্যান্সের ওপর। বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতির দ্বিতীয় ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে তো তেমনটাই মনে হচ্ছে।
বয়স ৩৪ বছর পেরিয়ে গেলেও এখনো যে ফুরিয়ে যাননি, সেটাই যেন প্রমাণ করলেন জাভি। ফ্রান্সের নিচের সারির ক্লাব নিসের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর জাভির গোলেই রক্ষা পেয়েছে বার্সেলোনা। মাঠ ছেড়েছে ১-১ গোলের ড্র নিয়ে।
প্রথমার্ধের ২১ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার ডারিও সিটানিচের গোলে এগিয়ে গিয়েছিল নিস। প্রথমার্ধ শেষ করেছিল এই এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে, ৬৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান জাভি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
ফ্রান্সের নিচের সারির একটা দলের বিপক্ষে জয় না পেলেও সেটা নিয়ে খুব বেশি চিন্তিত নন এনরিকে। এই প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচগুলো দিয়ে খেলোয়াড়দের শক্তিমত্তা-দুর্বলতা যাচাই করার দিকেই মনোযোগী কাতালানদের এই নতুন কোচ।
জাভির গোলে রক্ষা বার্সেলোনার
আপডেট :August 4, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
