Skip to content

নেইমার পুরোপুরি সুস্থ

স্পোর্টস ডেস্ক ॥পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন নেইমার।
শতভাগ ফিট হিসেবে ৫ আগস্ট বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে আশাবাদী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার।
জাপানে কটি ম্যাট্রেসের প্রচারাভিযানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমি প্রতিদিনই উন্নতি করছি। আশা করছি বার্সেলোনায় আমি শতভাগ ফিট হিসেবে ফিরতে পারবো।
বার্সেলোনার ওয়েবসাইট অনুযায়ী নেইমার আগামী ৫ আগস্ট ন্যুক্যাম্পে ফিরছেন। ইনজুরি কাটিয়ে একটি অসাধারণ বছর কাটাতে চান নেইমার। তিনি আগামী ১৮ আগস্ট জোয়ান গ্যম্পার ট্রফিতে খেলতে পারবেন বলেও আশাবাদী।
প্রসঙ্গত, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ডিফেন্ডার জুয়ান ক্যামিলো জুনিগারের ফাউলে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে বিশ্বকাপ মিশন শেষ হয় নেইমারের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫