Skip to content

আলভেজ দলেরই অংশ: এনরিক

স্পোর্টস ডেস্ক ॥ বার্সেলোনার নতুন কোচ লুইস এনরিক বলেছেন, দানি আলভেজ তার দলেরই অংশ। তবে, তিনি মনে করেন, এজন্য এগিয়ে আসতে হবে ক্লাব কর্তৃপক্ষকে।

সম্প্রতি সংবাদমাধ্যম গুলোতে গুঞ্জন উঠেছিল ব্রাজিলের তারকা ফুটবলার আলভেজ বার্সা ছেড়ে পাড়ি জমাচ্ছেন প্যারিস সেইন্ট জার্মাইনে (পিএসজি)। আর এমন গুঞ্জনের পরই নড়েচড়ে বসেছে বার্সার কোচ। তিনি বলেছেন, ‘এখন থেকে আলভেজ আমার দলেরই অংশ।’

৩১ বছর বয়সী আলভেজকে নিজের দলে রাখতে তাই এনরিক শরনাপন্ন হয়েছেন ক্লাব কর্তৃপক্ষের। তিনি বলেন, ‘আমি খুশি হবো, যদি ব্রাজিলের এ তারকা ফুটবলার আমার দলের অংশ হিসেবে খেলে যায়। ক্লাব তাকে রেখে দিবে এমন প্রত্যাশাই করছি।’

এক সংবাদ মাধ্যমে এনরিক আরো বলেন, ‘আলভেজ বার্সারই খেলোয়াড় এবং একজন ভাল খেলোয়াড়। আমি তাকে খুব ভাল করে জানি। আমি খুবই খুশি হব, যদি সে বার্সা ছেড়ে কোথাও না যায়।’

সেভিয়া থেকে ২০০৮ সালে বার্সায় যোগ দেন আলভেজ। এরপর ক্লাবের হয়ে খেলে গেছেন ১৮৮টি ম্যাচ। কাতালানদের হয়ে তিনি চারবার লা লিগা, দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ক্লাবের সঙ্গে তার ২০১৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫