Skip to content

মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ নেইমার

স্পোর্টস ডেস্ক ॥ ইনজুরি কাটিয়ে পুরোপুরি সেরে উঠেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার দ্যা সিলভা। বার্সেলোনার এ স্ট্রাইকার নতুন মৌসুম শুরুর আগে বুধবার ক্লাবের মেডিকেল পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন।

ধারণা করা হচ্ছে, চলতি মাসের ২৩ আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়েই ২২ বছর বয়সী নেইমার মৌসুম শুরু করতে পারবেন। মেডিকেল পরীক্ষা শেষে ক্লাব কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় মেরুদন্ডে আঘাত পেয়েছিলেন নেইমার। মৌসুমের শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না নেইমার- এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে বুধবারের এই মেডিকেল পরীক্ষা অনেকটাই স্বস্তি এনে দিয়েছে বার্সা সমর্থকদের।

ক্লাব কর্তৃপক্ষ আরো জানায়, বিশ্বকাপের চার সেমি-ফাইনালিস্ট মেসি, মাসচেরানো, আলভেজ এবং নেইমার দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫