জাহিদ হাসান জিহাদ ॥ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা কাপাসিয়া ফকির বাড়ি এলাকায় এক মুক্তিযোদ্ধার সন্তানের বাড়িতে বার বার স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে বসত বাড়ির বিভিন্ন স্থানে ব্যাপক ভাংচুর ও মহিলাকে শ্লীতাহানি করে গলা থেকে স্বর্ণের চেইন লুট ও স্বামী-স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তান কাপাসিয়া থানায় একটি মামলা করলেও ঘটনার নায়করা মুক্তিযোদ্ধার সন্তানের পরিবারের নামে মিথ্যা মামলার নাটক সাজিয়ে থানায় আরেকটি মামলা দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শী ও থানার এজাহার সূত্রে জানা যায়, কাপাসিয়ার ফকির বাড়ি এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হকের ছেলে সাজ্জাদ হোসেন (৩৩) তার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। উক্ত জমি নিয়ে পাশের বাড়ির মৃত আওয়ালের ছেলে ভূমিদস্যু শামসুজ্জামানের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে গত ১০ জুলাই বিকাল ৫টায় সাজ্জাদ বাড়িতে না থাকায় শামসুজ্জামান (৪৬) ও তার লোকজন সাজ্জাদের বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় সাজ্জাদের স্ত্রী মানসুরা আক্তার (শিল্পী) বাধা দিলে তাকে বেধরক মারধর করে আহত করে এবং শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। এ সময় শিল্পীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সাজ্জাদ খবর পেয়ে বাড়িতে আসলে তাকে বেধরক মারধোর করে আহত করে। অজ্ঞান অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে এলাকাবাসী কাপাসিয়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করায়।
চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দাখিল করলে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং শামসুজ্জামানকে প্রধান আসামী করে উক্ত দারোগা কাপাসিয়া থানার ওসির বরাবর পাঠালে ওসি সাহেব সাজ্জাদের মামলাটি এজাহার হিসাবে গণ্য না করে আসামীদের মামলাটি এজাহার হিসাবে আগে গণ্য
করেন। যাহার নং ১৩, তাং-১৩/০৭/২০১৪ইং। সাজ্জাদের মামলাটি পরে রুজু হয়। যার নং- ১৯ তাং- ১৭/১০/২০১৪ইং।
উল্লেখ্য শামসুজ্জামানের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী নিয়ে সাজ্জাদের বাড়িতে প্রবেশ করে একাধিক বার ভাংচুরের ঘটনা ঘটায় এবং একাধিক জিডি করাও হয়েছে। কিন্তু স্থানীয় মাতাব্বর এবং থানা পুলিশের কোন সহযোগিতা পায়নি।
এ ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফকির বাড়ি এলাকার নাম প্রকাশ না করার শর্তে এক বৃদ্ধ জানান, যেই লোকটি জীবন ও সংসারের কথা চিন্তা না করে ১৯৭১ সালে অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানী সৈনিকদের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে কাপাসিয়াকে দখল মুক্ত করেছিল। সেই মুক্তিযোদ্ধা সন্তানদের উপর বার বার এমন সন্ত্রাসী হামলা ও মারধর করে আহত করা খুবই দুঃখজনক এবং কাপাসিয়া থানায় উক্ত ঘটনায় সাজ্জাদ আগে অভিযোগ দিলেও তার মামলাটি আগে এজহারভূক্ত না করে কাপাসিয়া থানার ওসি আসামীদের অভিযোগটি রহস্যজনক কারণে আগে এজাহারভূক্ত করায় ওসিকে ধিক্কার জানান।
কাপাসিয়ায় মুক্তিযোদ্ধা সন্তানের বাড়িতে একাধিক সন্ত্রাসী হামলা ॥ মামলা নিয়ে ছয়নয়
আপডেট :August 9, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
