Skip to content

মেসির চুলের নতুন স্টাইল

স্পোর্টস ডেস্ক ॥ বার্সেলোনার হয়ে খেলা আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি এবারে আলোচনা-সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তার নতুন স্টাইলের চুলের ছাঁট নিয়ে। মেসির চুল আলোচনার খোরাক জুগিয়েছে ফুটবল দুনিয়ায়।

বার্সায় নতুন মৌসুমে ফিরে কেন তার এ নতুন স্টাইলে চুলের ছাঁট- এ নিয়ে হইচই শুরু হয়ে গেছে সোস্যাল নেট ওয়ার্কগুলোতে। বলা হচ্ছে এটি মেসির স্বভাব সুলভ নয়। এতদিন তিনি সাধারণ চুল নিয়েই মাঠে নামতেন। আর এমন চুলের স্টাইল নিয়ে তাই মেসির ভক্ত, অনুরাগীরা বেশ আলোচনায় মেতেছেন।

এর আগে মেসির চুল নিয়ে ঠাট্টা করেছিলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। তিনি বলেছিলেন, মেসি অসাধারণ খেলোয়াড়। তবে তার চেয়ে আমার চুল অসাধারণ। আমার মতো সুন্দর চুল তার নেই।’

মেসির নতুন চুলের স্টাইলে দেখা যায়, তার মাথার পেছনের দিকটা মসৃন করে ছাঁটাই করা। তবে বেশ খানিকটা তুলে। আর সামনের চুলগুলো পেছনের চেয়ে বেশ বড় রেখেছেন তিনি।

তার এমন স্টাইল নিয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যাচ্ছে। কেউ কেউ মনে করছেন মেসি তার চির প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে নকল করছেন। আবার কেউ কেউ মনে করছেন, উত্তর কোরিয়ার সরকার প্রধান কিম জং আনের হেয়ার স্টাইলের সঙ্গে মিল রেখেছেন মেসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫