Skip to content

কুমিল্লায় ১১৫ ভরি স্বর্ণসহ আটক ১

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী ব্রিজের টোলপ্লাজা থেকে হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ১১৫ ভরি ১৫ আনা স্বর্ণসহ সেতু কর (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে দাউদকান্দি থানার পুলিশি অভিযানে তাকে আটক করা হয়। জানা যায়, হানিফ পরিবহনের ওই বাস চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। আটক ব্যক্তি সেতু কর কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম দীলিপ কর।
এ ব্যাপারে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম জানান, টোলপ্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে জুতার ভিতরে সুইজারল্যান্ডের ৭টি ও দুবাইয়ের ৩টিসহ মোট ১০টি স্বর্ণের বারসহ সেতু করকে আটক করা হয়েছে।
তিনি জানান, ওই ১০টি স্বর্ণের বার স্বর্ণকার দিয়ে মেপে ১১৫ ভরি ১৫ আনা বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫