Skip to content

মাওয়ায় লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ॥ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের কাওড়াকান্দি নৌরুটে সব ধরনের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল রয়েছে। এ অবস্থায় যাত্রী পরিবহনে ব্যবহৃত স্পিডবোট ও লঞ্চ চলাচল নিরাপদ নয়। তাই দুপুর ১২টা থেকে এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
এ দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ওই পথে চলাচল করা যাত্রীরা দুর্ভোগে পড়েছে। ফেরিতে গাদাগাদি করে নদী পার হচ্ছেন তারা।
এর আগে গত সোমবার প্রায় ৩০০ যাত্রী নিয়ে মাওয়া ঘাটের অদূরে ডুবে যায় পিনাক-৬ নামের একটি লঞ্চ। ছয় দিনেও লঞ্চটির হদিস মেলেনি। ওই লঞ্চে থাকা ৪২ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শতাধিক যাত্রী এখনো নিখোঁজ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫