Skip to content

১৭ আগস্ট শাহবাগে তোবার শ্রমিকদের সমাবেশ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ১৭ আগস্ট শাহবাগে তোবা শ্রমিকদের আন্দোলনের সমর্থনে সংহতি সমাবেশ এবং ২০ আগস্ট বাড্ডায় শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরাম।
তোবার শ্রমিকদের ঈদ বোনাস প্রদান, অবিলম্বে কারখানা খুলে দেয়া এবং আইনানুযায়ী কারখান পরিচালনসহ ৬ দফা দাবিতে এসব কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
বুধবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি এবং তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সমন্বয়ক মোশরেফা মিশু বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন। আগামী ১৬ আগস্ট সংগ্রাম কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। মোশরেফা মিশু বলেন, আমরা জানতে পেরেছি তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন তার কারখানা বিক্রি করে বিদেশে পালিয়ে যাবার পায়তারা করছেন। তিনি অবিলম্বে তার পাসপোর্ট আটক করে তার বিচারের দাবি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫