বাংলাভূমি২৪ ডেস্ক ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে পাচার হয়ে আসা ২ কেজি ২০০ গ্রাম সোনা আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় এম এ রশিদ নামের এক চোরাচালানকারীকেও আটক করা হয়।
আটককৃত সোনার মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।
শুল্ক বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, রশিদের কাছ থেকে দেড় কেজি সোনা উদ্ধার করা হয়। বাকি ৭০০ গ্রাম সোনা অন্য চারজনের কাছ থেকে উদ্ধার করা হয়। এরা সবাই মালয়েশিয়া থেকে বিজি ০৮৭ ফ্লাইটে বুধবার সকাল ৬টায় এসে ঢাকা পৌঁছান।
তিনি আরো জানান, রশিদকে আটক করা সম্ভব হলেও সোনা চোরাচালানকারী বাকি চারজনকে ধরা সম্ভব হয়নি।
