Skip to content

দুই বান্ধবীর অলৌকিক মিল!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥প্রকৃতির খেয়ালে কত আজব ঘটনাই না ঘটে। চ্যারি এবং মাইকেল খুবই ভাল বন্ধু। তাদের পরিচয়টা হয় ২০১২ সালে হাসপাতালে, যেদিন তারা দুজনই তাদের প্রথম সন্তানের জন্ম দেন। আশ্চর্যজনকভাবে চলতি বছরের জুলাইতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন এই দুই বান্ধবী এবং সেই সন্তানের জন্মও একই দিনে। তাদের দুজনের দুটি কন্যা সন্তান হয়েছে। এর আগে ২০১২ সালের মার্চের একই দিনে দুটি পুত্র সন্তানের জন্ম দেন দুই বান্ধবী।

২০১২ সালে পুত্র সন্তান জন্মদানের সময়ে হাসপাতালে পাশাপাশি বিছানায় ছিলেন চ্যারি এবং মাইকেল। সেই থেকেই দুজনের ভালো বন্ধুত্ব।
চ্যারি বলেন, ‘আমাদের বন্ধুত্ব খুবই ভালো কেটেছে। আমরা একসঙ্গে একইদিনে মা হয়েছিলাম। ফের একইদিনে মা হব তা ভাবতে পারিনি। এ বন্ধুত্ব যেন সৃষ্টিকর্তা সয়ং নিয়ন্ত্রন করছেন।’
মাইকেল বলেন, ‘আমরা দুজন একসঙ্গে মা হয়েছি, এটি খুব আনন্দের বিষয়। দ্বিতীয়বার আবার একসঙ্গে মা হয়েছি, এটি আরও মজার ব্যাপার। আরও আনন্দের বিষয় হলো আমাদের দুজনেরই প্রথমে ছেলে এবং পরে মেয়ে হয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫