বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ১৭ বছর বয়সী এক বাংলাদেশী মেয়েকে ভারতের থানে, মুম্বই ও ব্যাঙ্গালোরে বিক্রি করে জোরপূর্বক দেহ ব্যবসায় জড়ানোর অভিযোগ উঠেছে। গতকাল পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের অনলাইন আউটলুক। বাংলাদেশের ফরিদপুর জেলার মুলধার গ্রামের এই মেয়ে থানের কালওয়া পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, এপ্রিলে তার গ্রামে তার বন্ধুর পরিচিত এক ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বেশ কয়েকবার ধর্ষণ করেছে। একই মাসে সেই লোক তাকে বাংলাদেশেরই এক নারী পাচারকারীর হাতে বিক্রি করে দেয়। সেই ব্যক্তি তাকে ভারতে বিক্রি করে। এরপর তাকে থানে এলাকায় নিয়ে দেহ ব্যবসায় জড়িত করা হয়। থানে, ভাশি, মুম্বই, ব্যাঙ্গালোরের বিভিন্ন স্থানে বিভিন্ন গ্রাহকের মনোরঞ্জনের উদ্দেশে তাকে সরবরাহ করা হয়। সে আরও জানায়, তার সঙ্গে পশ্চিমবঙ্গের ২৫ বছর বয়সী একজন নারীকেও একই কাজে ব্যবহার করে সেই অপরাধী চক্র। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। যদিও ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সেই মেয়েটি। এদের মধ্যে তিনজন বাংলাদেশী। পুলিশ জানিয়েছে, কত টাকার বিনিময়ে এই মেয়েকে বিক্রি করা হয়েছে তা বের করার চেষ্টা চালাচ্ছে তারা। এছাড়াও আরও প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে পুলিশ।
ভারতে দেহব্যবসায় নামানোর অভিযোগ
আপডেট :August 14, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
