Skip to content

গেইলকেই টার্গেট সোহাগের

স্পোর্টস ডেস্ক ॥

বাংলাদেশের স্পিনার সোহাগ গাজী। {ভড়পঁংথশবুড়িৎফ} গেইলকেই টার্গেট সোহাগের ংযড়যধম ব১৪০৭৯৪৪৬৭৬৫৩০

ঢাকা: বিস্ময়ের মাত্রাকে ছাড়িয়ে বিশ্ব আর্বিভাব হয়েছিল তার। অনেকটা ধুমকেতুর মতো।

২০১২ সালের ৩০ নভেম্বরে। সেই সিরিজটিতে যাদুর থলে নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। তাই ক্রিস গেইলের মতো ব্যাটিং দানবকে বারবার ‘শিশুতোষ’ ভুল করতে বাধ্য করেছেন তিনি। এই তিনি বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার সোহাগ গাজী। যিনি আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে কোনো দলই পাননি!

অথচ ২০১২ সালে সোহাগ গাজী নামক বিস্ময় প্রতিভার আবির্ভাবের সেই সিরিজে বাংলাদেশ পেয়েছিল দুরন্ত এক সিরিজ জয়। যখন রঙিন পোশাকের সেই সিরিজটিতে গেইলকে প্রিয় শিকার বানিয়ে বোতলবন্দি করে রাখতে সমর্থ হন ২৩ বছর বয়সী টাইগার স্পিনার। তবে এবার আর আগুণে সেই ফর্মে নেই সোহাগ গাজী। নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। কিন্তু বুধবার রাত সাড়ে নয়টায় সেই সোহাগ গাজী দেশ ছাড়ার আগে গেইলকে আটকানোর মাদুলি-মন্ত্রের কথা জানালেন।

বুধবার রাতে উইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলামেইল২৪ডটকমকে সোহাগ গাজী বলেন,‘ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের সেরা ক্রিকেট খেলতে চাই। আমার ক্যারিয়ার শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই। সত্যি বলতে আমি গেইলদের সঙ্গে খেলে আলাদা মজা পাই।’ গেইলকে নিয়ে এবার কি কোনো আলাদা পরিকল্পনা আছে এমন প্রশ্নে টাইগার স্পিনারের সহাস্য ভাষ্য,‘গেইলকে আউট করার পরিকল্পনা তো আছেই। আমি দলের জয়ের জন্য নিজের সেরা খেলার চেষ্টা করবো।’

পরিশিষ্ট হিসেবে সোহাগ আরো বলেন, ‘ বলতে গেলে এই সিরিজটা আমাদের জন্য বিরাট এক চ্যালেঞ্জ। গত কয়েক মাস নিজেদের মাঠে আমরা ভালো করতে পারিনি। আমরা যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলি তাই প্রথম ম্যাচে জয় দিয়েই সফর শুরু করতে হবে।’ দলের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘দলের সবাই সেরা ক্রিকেট খেলার জন্য প্রস্তুত। এখন সবচেয়ে বেশি প্রয়োজন দলের সবাই একট্টা হয়ে লড়াই চালানো। এক্ষেত্রে ২০০৯ সালের সিরিজ আমাদের প্রেরণা যোগাবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫