স্পোর্টস ডেস্ক ॥্ ভারতীয় ক্রিকেটারদের সাম্প্রতিককালে বিদেশে পারফরম্যান্স দেখে সত্যি এখন শিউরে ওঠার মতো অবস্থা৷ দেশের মাটিতে ‘বাঘ’ আর বিদেশে ‘খরগোশ’৷ এমন তকমাই এখন লেগে গেছে মহেন্দ্র সিং ধোনির দলে৷
অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক পেস তারকা গ্লেন ম্যাকগ্রাও মনে করছেন এবছর অস্ট্রেলিয়ায় এসেও একই হাল হবে ভারতের৷
তিনি বলেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়ায় কঠিন সময় আসতে চলেছে ভারতীয়দের৷ শেষবার যখন দু’দল মুখোমুখি হয়েছিল ভারত ৪-০-তে সিরিজ হেরেছিল৷ এরপর যদিও অনেক সময় কেটে গেছে৷ এই ইংলিশ দলই অস্ট্রেলিয়ার কাছে শেষ অ্যাশেজে ৫-০তে বিধ্বস্ত হয়েছিল৷ তাই এ থেকেই অনুমান করা যায় অস্ট্রেলিয়ায় গিয়ে এই ভারতীয় দলকে কতটা সমস্যায় পড়তে হবে।’ সূত্র: ওয়েবসাইট
অস্ট্রেলিয়া সফরেও সমস্যায় পড়বেন ধোনিরা: ম্যাকগ্রা
আপডেট :August 19, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
