Skip to content

মাহেলার বিদায়ী ভাষণ৪

স্পোর্টস ডেস্ক ॥
তুমুল করতালি ও গার্ড অব অনার দিয়ে ক্যারিয়ারের শেষ টেস্টে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভ মাহেলা জয়াবর্ধনেকে। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তাকে ঘিরে গার্ড অব অনার দেয় তার দলীয় সতীর্থ ও অত্যন্ত প্রিয় নালন্দা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখান থেকেই ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল মাহেলার। সেই বিদায়ের আবেগঘন মুহূর্তের ভাষণ তুলে ধরা হলো-
‘কিভাবে শুরু করবো। আমার কাছের লোকের সংখ্যা খুবই কম। সেই সাত বছর বয়স থেকে লিওনেল মেন্ডিস, যিনি আমাকে কোচিং করিয়ে আসছেন। সাবেক ক্রিকেটাররা, যারা আমাকে আজকের মাহেলা বানাতে সাহায্য করেছেন। তাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমার নালন্দা বিদ্যালয়কে। তাদের জন্যেই আমি এতো কিছু করতে পেরেছি। আর পুরো ক্যারিয়ারে আমাকে দিকনির্দেশনা দেওয়ার জন্যে সিংহলিজ স্পোর্টস ক্লাবকে বিশেষভাবে ধন্যবাদ।’
‘আমি ধন্যবাদ জানাতে চাই শ্রীলঙ্কা ক্রিকেটকে। এভাবে বিদায়ের উপলক্ষটাকে স্মরণীয় করে রাখবার জন্যে। আর এখানে উপস্থিত হওয়ার জন্যে ধন্যবাদ জানাতে চাই মাননীয় রাষ্ট্রপতি (মাহিন্দা রাজাপাকশে) ও অগুণতি ভক্ত-সমর্থকদের। যারা আজ এখানে এসেছেন।’
‘সবার সহযোগিতার জন্যে ধন্যবাদ। ধন্যবাদ আমার বাবা-মা ও পরিবারকে। কারণ তারাই শুরু থেকে আমার প্রেরণা হিসেবে কাজ করে করেছে।’
‘শ্রীলঙ্কা দলের হয়ে খেলাটা আমার জন্যে ছিল গর্বের। সব মুহূর্তের জন্য ধন্যবাদ আপনাদেরকে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫