Skip to content

১১ ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি রুটে নৌযান চলাচল স্বাভাবিক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরিসহ সব ধরণের নৌযান চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে এ রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল শুরু হওয়ার সঙ্গে স্বাভাবিক হয়ে এসেছে উভয় পারে আটকে পড়া শত শত যানবাহন পারাপারও।

এর আগে মাওয়া রো রো ফেরি ঘাটের সংযুক্ত সড়কের কিছু অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ায় মঙ্গলবার রাত ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ ছিল।

এছাড়া নদীর পানি বৃদ্ধিসহ প্রচণ্ড ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশংকায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫