বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ‘স্বর্গের সিঁড়ি’ বলে যে একটি ব্যাপার রয়েছে, তা খুঁজতে হলে মর্ত্যের এই পাঁচটি জায়গায় আপনাকে যেতেই হবে!
সবুজ শ্যামলিমা কিংবা মেঘের শীতল পরশ আপনাকে স্বর্গের দুর্লভ অনুভূতি দেবে ঠিকই, কিন্তু সিঁড়ি বেয়ে স্বর্গে পৌঁছুতে পারবেন কি-না সে বিষয়ে কথা দিতে পারছি না!
দেখে নিন মর্ত্যলোকে স্বর্গের পাঁচ সিঁড়ি।
.ফ্লোরলি স্টেয়ার্স (লাইসেফজর্ড, নরওয়ে)
সবুজে মোড়ানো এ স্বর্গের সিঁড়িতে প্রায় চার হাজার ধাপ রয়েছে। নরওয়ের এ সিঁড়িতে আরোহণ করে আসুন। দেখুন স্বর্গ মেলে কি-না!
হাইকু স্টেয়ার্স (ওয়াহু, হাওয়াই)
পাহাড়ের গা বেয়ে খাঁড়া উপরের দিকে উঠতে বিপদ-আপদের ঝুঁকি তো খানিকটা থাকেই। তবে তা জয় করে হাওয়াইয়ের এ সিঁড়ির চার হাজার হাইকু ধাপ অতিক্রম করলে স্বর্গের দেখা না পেলেও, আকাশের একান্ত সান্নিধ্য নিশ্চয়ই পাবেন।
হিমেলস্ট্রেপ্পে (মরক্কো, আফ্রিকা)
স্বর্গের এ সিঁড়িটি এরফড শহরের কাছে সাহারা মরুভূমিতে অবস্থিত। যিনি বানিয়েছেন, তিনি অবশ্যই তার এই অভিনব ‘আকাশ সিঁড়ি’ শিল্পকর্মে দারুণ একটি ভ্রমণ উপহার দেবেন।
রটুন্ডা (মোস্টা, মাল্টা)
চার্চের এই স্বর্গ সিঁড়িকে তারা বলছেন, পবিত্রতার পথ। যত উঠবেন তত পাবেন পবিত্রতার আলিঙ্গন।
এসকালেরাস আল সিয়েলো (ইয়ুকাতান, মেক্সিকো)
সিঁড়িটি একদা অনুপ্রবেশকারী ও চোরদের ভয় দেখানোর জন্য বানানো হয়েছিল। সিঁড়িটিতে চড়া বেশ কঠিন, তাও আবার এখন ভঙ্গুর দশা। এরপরও নয়নাভিরাম এ সিঁড়িটি মন ভোলাবে আপনার।
স্বর্গের সিঁড়ি!
আপডেট :August 20, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
