Skip to content

সুইটহার্টের ফটোশুটে মিম-বাপ্পি

বিনোদন ডেস্ক ॥ ‘সুইটহার্ট’ নামের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মিম ও বাপ্পি। ছবিটির শুটিং শুরুর আগে সম্প্রতি এই দুই অভিনয়শিল্পী ফটোশুটো অংশ নিয়েছেন।
বর্তমানে ছোট ও বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। ঈদুল আজহার একাধিক নাটকে দর্শকেরা তাঁকে দেখতে পাবেন। তিনি বর্তমানে ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদের নাটকের জন্য টানা শুটিং করছেন মিম।
ছোট পর্দায় কাজ কমিয়ে দেওয়ার কথা বললেও কথা রাখতে পারেননি মিম। সমানতালে ছোট ও বড় পর্দায় কাজ চালিয়ে যাচ্ছেন। নাটকে অভিনয়ের পাশাপাশি ‘পদ্ম পাতার জল’ ছবির কাজও অনেকখানি শেষ করেছেন। এর বাইরে আরও একটি নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিম। ছবির নাম ‘সুইটহার্ট’। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে মিমকে দেখা যাবে ইমন ও বাপ্পীর বিপরীতে।
‘সুইটহার্ট’ ছবিতে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, ‘চমত্কার একটি প্রেমের গল্পের ছবি এটি। সম্প্রতি ছবিটিতে অভিনয়ের ব্যাপারে সবকিছু চূড়ান্ত হয়েছে। তাই আমি আর বাপ্পি ফটোশুটে অংশ নিয়েছি।’
অক্টোবর মাসে ‘সুইটহার্ট’ ছবির শুটিংয়ে অংশ নেবেন মিম ও বাপ্পি। ‘সুইটহার্ট’ ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন শম্পা রেজা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫