Skip to content

পরীর কারণে নির্মাতার স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বিনোদন ডেস্ক ॥ অভিনেত্রী পরীমণির জন্য চলচ্চিত্র নির্মাতা রানার স্ত্রী সাথী আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে খবর রটেছে। চলচ্চিত্রপাড়ায় এ নিয়ে চলছে গুঞ্জন। জানা গেছে, ২০ আগস্ট পূবাইলের কলেজগেইট এলাকার একটি শুটিং স্পটে পরিচালক জুটি অপূর্ব-রানা তাদের নতুন ছবি ‘পুড়ে যায় মন’ এর শুটিং করছিলেন। ওই শুটিং স্পটে এসে হাজির হন রানার স্ত্রী সাথী। তিনি নাকি রানার তৃতীয় স্ত্রী। তিনি শুটিং স্পটে এসে চিৎকার করতে থাকেন এবং অভিযোগ করেন, পরীমণির সঙ্গে রানার প্রেম আছে। এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে স্বামী-স্ত্রী হাতাহাতিও হয়। এসবের জের ধরে এক সময় শুটিং স্পটেই আত্মহত্যার চেষ্টা করেন সাথী। ওই ছবির প্রযোজক শরীফ, নায়ক সাইমন এবং চিত্রগ্রাহক পনিরসহ শুটিং স্পটের অনেকেই তখন সাথীকে বাধা দিলে তিনি আর আত্মহত্যা করতে পারেননি। এ বিষয়ে পরীমণির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি গোপন করেন এবং তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। পরীমণির সঙ্গে রানার প্রেম চলছে এমন একটি গুঞ্জনও শোনা যায় ফিল্মপাড়ায়। রানার সঙ্গে প্রেমের কারণেই নাকি অপূর্ব-রানার ৭টি ছবিতে পরীমণিকে নায়িকা হিসেবে নিয়েছে তারা। এই ঘটনার বিষয়ে রানার সেলফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে শুটিং স্পটে উপস্থিত অনেকেই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫