Skip to content

আসছে ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’

বিনোদন ডেস্ক ॥ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পিঁপড়াবিদ্যা’ মুক্তির তারিখ অবশেষে চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ অক্টোবর ঢাকাসহ সারা দেশে ছবিটি মুক্তি পাবে। ছবি মুক্তির আগে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং পুরো টিম ছবি রিলিজ ক্যাম্পেইনের ম্যাটারিয়াল নিয়ে ব্যস্ত রয়েছেন। প্রতিবারের মতো এবারও ক্যাম্পেইন কন্টেন্টে অনেক নতুনত্ব থাকবে।

এর মধ্যে প্রথম ধাপে ছবির প্রধান অভিনেতা নবাগত নূর ইমরান মিঠুর পরিচিতিমূলক ফান ভিডিও ‘হিরো হইতে কি লাগে’ চ্যানেল আইতে এবং অনলাইনে ছাড়া হবে এ মাসের মধ্যেই। এর পরের ধাপে আসবে ছবিতে ব্যবহৃত একমাত্র গান চিরকুটের ‘লেজে রাখা পা’র ভিডিও। এ রকম ৫টি ধাপে ৫ রকমের ক্যাম্পেইন কন্টেন্ট প্রকাশ করা হবে। এগুলো পাওয়া যাবে অনলাইনে এবং চ্যানেল আইয়ের পর্দায়।
পাশাপাশি প্রধান জেলা শহর এবং নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোতে যাবেন ছবির পরিচালক ও শিল্পীরা। ‘পিঁপড়াবিদ্যা’ ছবিটি দুবাই ফিল্ম ফেস্টিভালে প্রতিযোগিতা বিভাগে প্রিমিয়ার হওয়ার পর এ পর্যন্ত নমিনেটেড হয়েছে সাংহাই গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড, মুহর এশিয়া-আফ্রিকা অ্যাওয়ার্ড, ডালাস এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে।
ছবিতে নূর ইমরান মিঠু ছাড়াও অভিনয় করেছেন ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান, মুকিত জাকারিয়া, মৌ দেবনাথ, আর জে সাব্বির, জি সামদানি ডন প্রমুখ। ক্যামেরা চালিয়েছেন গোলাম মাওলা নবী। সম্পাদনায় রাজন খালেদ। সংগীতে চিরকুট।
নির্মাতা বলেন, পিঁপড়াবিদ্যা নিয়ে দর্শকের আগ্রহ আছে। এখন শুধু তাদের অপেক্ষা করতে হবে। আশা করি ছবিটি দেখে তারা নিরাশ হবেন না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫