বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: নিজেদের অপকর্মের জন্য জামায়াতে ইসলামীর নেতারা দোজখে যাবেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শনিবার মাদারীপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামায়াতের নেতারা ধর্মের নামে কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা কথা বলছে, অপকর্ম করেছে। আল্লাহ তাদের কোথায় নেবে, কোন দোজখে বা কোন জায়গায় রাখবে জানি না। কোরআন-হাদিস যদি সত্য হয়, তাহলে তাদের বেহেশতে যাওয়ার কোনও সুযোগ নেই। নিশ্চিতভাবে তারা দোজখে যাবেন”।
ধর্মের নাম করে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে আরেক জনের নামে দোষ চাপিয়ে দেওয়া, এটা কোনও ধর্মের কাজ হতে পারে না বলে মন্তব্য করেন শাজাহান খান। তিনি আরও বলেন, ‘জামায়াতকে মদদ দিয়েছে বিএনপি। ধর্মকে তাদের অপকর্মের জন্য ব্যবহার করেছে।’
মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুল হক ভূইয়া, মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, ফরিদপুর জেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আলম মিয়া, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।
জামায়াত নেতারা দোজখে যাবেন: নৌমন্ত্রী
আপডেট :August 24, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
