বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, নৌ-পথে পর্যটন বাড়াতে ভারতের সঙ্গে চুক্তি করবে সরকার।
বুধবার দুপুরে সচিবালয়ে পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মুহিত বলেন, “১৯৬৭ সালে কার্গো চলাচলের জন্য ভারতের সঙ্গে একটি চুক্তি করা হয়। রেলপথের জন্যও চুক্তি করা আছে। তাই এবার নৌ-পথের জন্য চুক্তি করা দরকার।”
তিনি বলেন, “পর্যটন বিকাশের স্বার্থে আমাদের যা যা করণীয় তা করবো। কীভাবে পর্যটন ক্ষেত্রের উন্নয়ন করা যায় এবং রাজস্ব বাড়ানো যায় সেজন্য আজকে আমরা বসেছি।”
মুহিত বলেন, “প্রতিটি পর্যটন স্থানে যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন করা হবে। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে।”
মন্ত্রী জানান, ২০১৬ সালে পর্যটন বর্ষ পালন করা হবে। ১৮-১৯ সালে পর্যটন উৎসব করা হবে। কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ রাস্তা করা হবে। রামু থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন করা হবে। শহর রক্ষা বাঁধ বাস্তবায়ন করা হবে।
মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক
নৌ-পথে পর্যটন বাড়াতে ভারতের সঙ্গে চুক্তি করবে সরকার
আপডেট :August 28, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
