বিনোদন ডেস্ক॥
একসঙ্গে কাজ করতে যাচ্ছেন আলী যাকের, অপি করিম ও ইরেশ যাকের। তাদেরকে দেখা যাবে ‘পিছুটান’ নামের একটি নাটকে। লিখেছেন কলকাতার লেখক সৌরভ সেনগুপ্ত। এটি পরিচালনা করবেন শাহরিয়ার শাকিল। এর আগে ভ্রমণ বিষয়ক কয়েকটি অনুষ্ঠান পরিচালনা করলেও এবারই নাটক নির্মাণ করতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হবে। শাহরিয়ার শাকিল বাংলানিউজকে বলেন, ‘ঢাকায় পাঁচ দিন ও কলকাতায় দুই দিন মোট সাতদিন ধরে কাজ করবো আমরা। গল্পটি খুবই ভালো। আমার প্রথম নাটক পরিচালনা, তাই একটু ভিন্ন ধরনের কাজ করার চেষ্টা থাকবে।’
নাটকের গল্পে দেখা যাবে, আলী যাকের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তিনি কোনো এক ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য একা বসবাস করছেন। এমন বাড়িতে তিনি থাকেন, যেখানে তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারে না। অন্যদিকে অপি করিম কলকাতার মেয়ে। তার পূর্বপুরুষের নিবাস ছিলো বাংলাদেশে। ইন্টারনেটে বাংলাদেশের ছেলে ইরেশ যাকেরের সঙ্গে পরিচয় হয় তার। একসময় কলকাতা থেকে বাংলাদেশের আদি বাড়িতে আসেন অপি। এরপর ঘটতে থাকে বিভিন্ন ঘটনা।
আগামী কোরবানির ঈদে এনটিভিতে প্রচার হবে ‘পিছুটান’। এটি শাহরিয়ার শাকিলের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই মিডিয়া থেকে তৈরি হচ্ছে।
বাবা-ছেলের সঙ্গে অপি করিম
আপডেট :August 28, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
