Skip to content

ওরা পাঁচজন

বিনোদন ডেস্ক ॥
কেবিন ব্যাগ এন্টারটেইনমেন্ট নামে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন অভিনেত্রী নওশীন। এ প্রতিষ্ঠানের প্রথম ধারাবাহিক নাটক ‘সাইন আপ’-এর দৃশ্যধারণ শুরু হয়েছে ২৫ আগস্ট থেকে।
নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন রুবায়েত মাহমুদ। তিনি জানান, ধারাবাহিকটি গল্প পাঁচ তরুণ-তরুণীকে ঘিরে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই পাঁচ বন্ধুর হাসি, আনন্দ, প্রেম, দুঃখ উঠে এসেছে নাটকে।
এ পাঁচটি চরিত্রে অভিনয় করছেন টয়া, ঈশিকা, রজত, নিয়াজ ও দীপ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে নওশীনকে। তিনি জানালেন, এক পর্যায়ে শিক্ষিকার সঙ্গে ছাত্রের অসম প্রেমও দেখানো হবে নাটকে।
২৫ আগস্ট সারাদিন ‘সাইন আপ’-এর শিরোনাম সংগীতের দৃশ্যধারণ হয়েছে। এখন এর কাজ চলছে উত্তরার একটি বিশ্ববিদ্যালয়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫