Skip to content

মগবাজারে ৩ খুনের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার ॥ মগবাজারের চাঞ্চ্যলকর ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে রমনা থানায় নিহত বৃষ্টির ভাই শামিম ওরফে কালাচান বাদী হয়ে মামলাটি করেন।

রমনা থানার ডিউটি অফিসার এসআই কবির জানান, মামলায় শাহ আলম ওরফে কালাবাবু, ফয়সাল আহমেদ রনি, বিল্লাল, রাজুসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে ডিউটি অফিসার সব আসামির নাম বলতে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারের নয়াটোলায় সন্ত্রাসীদের গুলিতে কালাচানের বোন বৃষ্টি, বিল্লাল হোসন ও মুন্না নামে তিন জন নিহত হয়। এ ঘটনায় কালাচানের ভাই হৃদয় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫