স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: প্রশাসনের অনুমতি না পাওয়ায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শনিবার এই কর্মসূচি পালন করার কথা ছিল। তবে এ বিষয়ে বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দেয়া হয়েছে বলে বিএনপি কার্যালয় সূত্র জানিয়েছে।
আন্তর্জাতিক গুম দিবস পালন উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাব থেকে তোপখানা রোড পর্যন্ত সড়কে মনববন্ধনের এই কর্মসূচি দিয়েছিল ২০ দলীয় জোট।
শুক্রবার মধ্য রাতে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার অজুহাত দেখিয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধনের অনুমতি দেয়া হয়নি। তাই কর্মসূচি স্থগিত করা হয়েছে।
২০ দলীয় জোটের কর্মসূচি স্থগিত
আপডেট :August 30, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
