Skip to content

ভয়াবহ আকার ধারণ করছে বন্যা পরিস্থিতি

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ॥ যমুনার পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি রয়েছে। শনিবার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৬ সেন্টিমিটার পানি বেড়েছে। ভয়াবহ আকার ধারণ করছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি।
এদিকে যমুনায় অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে শুক্রবার সকালে কাজিপুর উপজেলার মেঘাই রিং বাঁধে আকস্মিকভাবে ধস নেমেছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে বাঁধভাঙা পানির জোয়ারে ডুবে গেছে কাজিপুর উপজেলার তিনটি গ্রাম। ঘটনার আকস্মিকতায় ৩০০ পরিবারের দেড় হাজার মানুষ তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই সরিয়ে নেবার সুযোগ পায়নি। বর্তমানে এই সব গ্রামের ৩০০ পরিবার আশ্রয় নিয়েছে আশেপাশের উঁচু স্থানে। অনেকেই আবার রয়েছে ঘরের চালে।
এ ছাড়া বাঁধ ভাঙার কারনে যমুনার পানিতে কাজিপুর-সোনামুখী আঞ্চলিক সড়কটিও তলিয়ে গেছে। পানির প্রবল চাপের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হলে এই সড়ক দিয়ে যেকোনো মুহূর্তে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
এছাড়া যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়ছে। পাশাপাশি চলছে টানা বৃষ্টি। পানি বাড়ার কারণে জেলার নতুন নতুন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে।
নদীতে প্রবল স্রোতে ব্রম্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রচণ্ড চাপ পড়ছে। শুকনা খাবারসহ বিশুদ্ধ খাবার পানির অভাবে বান কবলিতদের মধ্যে ডায়রিয়া, আমাশয়সহ নানা পেটের পীড়া শুরু হয়েছে। সরকারিভাবে জেলার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হলেও অনেক অঞ্চলের বন্যা কবলিতরা এখনো কোনো ত্রাণ পায়নি বলে অভিযোগ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫